মুন্সীগঞ্জে ককটেল উদ্ধার, আটক ৩

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ২৩:৩২

সোমবার রাতে মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর থেকে ২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহজাহান মিয়া (৪৮), মনির হোসেন (২৭) ও জুনায়েদ মিয়া (৩৫) নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।

সদর থানার এস আই সবুর খান জানান রাত সাড়ে ৮ টার দিকে শহরের দক্ষিন ইসলামপুর  সড়কের পাশে ককটেলগুলো পাওয়া যায়। রাত সোয়া ৯ টার দিকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করে সদর থানা হেফাজতে আনা হয়েছে। ককটেল দুটি পানিভর্তি বালতির ভিতর ভিজিয়ে রাখা হয়েছে। আটককৃতদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।