মঙ্গলবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে জানিয়ে সোমবার রাত ১০টার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের সামনের বিএনপির সমাবেশ পণ্ড হওয়া এবং এর জের ধরে সৃষ্ট তাণ্ডবের পর নগরে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিকেল থেকে ২০ দলের নেতা-কর্মীদের ধরা শুরু হয়। রাত নয়টা নাগাদ বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়।
