কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় চার নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার দরিয়ারপাড় এলাকায় এই দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন- সালমা আক্তার, জাহানারা বেগম, মনোয়ারা বেগম ও রানুয়ারা রানু।
বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানান, উপজেলার দরিয়ারপাড় এলাকা থেকে ওয়াজ শুনে তারা বাড়ি ফিরছিলেন। এসময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
