কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। মঙ্গলবার নাইট্যং পাড়ার ফিশারীর নাফনদীর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।
আটককৃতরা হলেন-আবদুল আমিন(৩০) ও মো. রফিক প্রকাশ খোকন (১৮)।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ জানান, ভোর পাচঁটায় মিয়ানমার থেকে নাইট্যং পাড়ার (পিএইসপি) ফিশারীর নাফনদীর সীমান্তে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ আবদুল আমিন ও রফিক নামে দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।
