চট্টগ্রামে বিএনপি’র সমাবেশ চলাকালে যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় মহানগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরি, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ৩৪৫ নেতা-কর্মীকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। আসামিদের মধ্যে ২৬০ জনকে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। বাকী ৮৫ নেতা-কর্মী পলাতক রয়েছেন।
