বিএনপির ডাকা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকলেও রাজধানীতে তেমন প্রভাব পড়েনি। মঙ্গলবার সকাল থেকে গণপরিবহনের পাশপাশি ব্যক্তিগত গাড়িও দেখা গেছে।ফার্মগেট, কাওরানবাজার ও মহাখালীসহ বিভিন্ন স্থানে হালকা যানজটও দেখা গেছে।
তবে ফার্মগেট, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
নগরীর অধিকাংশ স্থানেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সোমবার বিকেলে গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে সেখান থেকেই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
