চাঁদপুরে পিকেটারের হামলায় আহত পুরোহিতের মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৫:৫০



চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পিকেটারের হামলায় আহত এক পুরোহিতের মৃত্যু হয়েছে। তার নাম অলক চক্রবর্তী (৩৫)।  
অবরোধের আগে সোমবার রাত ৮টার দিকে ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে হামলার শিকার হন তিনি।
শাহরাস্তি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, গুরুতর আহত অলককে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হয়। রাতেই ঢাকায় নেয়ার পথে মতলব ফেরিঘাটে তার মৃত্যু হয়।
নিহত অলকের বাড়ি শাহরাস্তির ফতেপুর ইউনিয়নের বড়–লিয়া এলাকায়। তিনি এলাকায় পূজা-অর্চনায় পুরোহিতের কাজ করতেন।