নোয়াখালীতে বিএনপির ৮৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৫:৫৪
নোয়াখালী শহর মাইজদীতে সোমবার বিএনপির গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও সহিংসতার অভিযোগে সুধারাম থানার এসআই চিরঞ্জিত বাদী হয়ে ৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। এ মামলায় আরো অনেককে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
মাইজদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।