ইবিতে আবাসিক হল খোলা হচ্ছে বুধবার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৭:২২



ছাত্র নিহতের ঘটনায় অনির্ধারিত ছুটি শেষে বুধবার খুলে দেয়া হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। বৃহস্পতিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা রয়েছে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, ‘বুধবার সকাল দশটায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া  হবে।’
ক্লাস পরীক্ষার ব্যাপারে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, পরিবহন নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করে দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করা হবে।