চলতি বছর ৩০ জুন বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরে বাংলাদেশের সাথে দু’টি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়াসরা। এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সাথে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৩ ও ২০০৮ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিলো দু’দল।
৩০ জুন ঢাকায় এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা। ৩ জুলাই ফতুল্লায় টি-২০ ফরম্যাটে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ৫ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ খেলবে প্রোটিয়াসরা। একই ভেন্যুতে ৭ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ।
দুই ম্যাচের টি-২০ সিরিজ শেষে ১০ জুলাই মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। একই ভেন্যুতে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডে খেলবে তারা। এরপর সিরিজের তৃতীয় ও ওয়ানডে খেলতে চট্রগ্রামের উদ্দেশে রওনা দেবে দু’দল। সেখানে ১৫ জুলাই তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চট্রগ্রামে ২১ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৩০ জুলাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে তারা।
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের সূচী :
তারিখ ম্যাচ ভেন্যু
৩০ জুন ২০১৫ বাংলাদেশে আগমন
৩ জুলাই ২০১৫ অনুশীলন ম্যাচ-টি-২০ ফতুল্লা
৫ জুলাই ২০১৫ প্রথম টি-২০ মিরপুর
৭ জুলাই ২০১৫ দ্বিতীয় টি-২০ মিরপুর
১০ জুলাই ২০১৫ প্রথম ওয়ানডে মিরপুর
১২ জুলাই ২০১৫ দ্বিতীয় ওয়ানডে মিরপুর
১৫ জুলাই ২০১৫ তৃতীয় ওয়ানডে চট্রগ্রাম
২১-২৫ জুলাই ২০১৫ প্রথম টেস্ট চট্রগ্রাম
৩০ জুলাই-০৩ আগস্ট ২০১৫ দ্বিতীয় টেস্ট মিরপুর
