ব্যালন ডি’অর এর জন্য ম্যারাডোনার পছন্দ ন্যুয়ার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৭:৫২
 
 
আসন্ন বর্ষসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর খেতাবের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে ছাপিয়ে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে প্রথম পছন্দ বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা।
 
কিউবা সফরের সময় সাবেক এই কোচ ও তারকা ফুটবলার বলেন, ‘মেসিও নয়, রোনালদোও নয়, ওই খেতাব জয়ের ক্ষেত্রে আমার পছন্দ ন্যুয়ার।’
 
ভেনিজুয়েলীয় টেলিভিশন স্টেশন টেরেসুরের কয়েকটি ক্রীড়া সম্পর্কীয় অনুষ্ঠানের জন্য সোমবার তিনি দ্বিপদেশটিতে পৌঁছান। এর আগে কিউবার রেডিও হাভানাকে দেয়া সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেন, ‘গত বছর জার্মান দলের সঙ্গে ন্যুয়ার যখন বিশ্বকাপ জয় করছিলেন তখন বিশ্রাম নিচ্ছিলেন রোনালদো ও মেসি।’