পরিবেশ দূষণ: ৪ কারখানাকে ৪৮ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৮:৪২
 
 
 
 
 
 
 
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৪ কারখানাকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পরিবেশ আদালত এই জরিমানা করে।
পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতিত, তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যায় ফেলার দায়ে কুমুদিনী ওয়াশিং লিমিটেডকে ৩২ লাখ টাকা, একই অপরাধে রকি টেক্সটাইল মিলস লিমিটেডকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে গাজীপুর জেলার টঙ্গী বিসিকে অবস্থিত মুনলাইট ওয়াশিং লিমিটেডকে ৫ লাখ টাকা এবং ন্যাশনাল কম্পোজিট নিট অ্যান্ড ওয়াশিং লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।