গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে মঙ্গলবার রাতে একটি শ্রমিকবাহি ষ্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রমিকবাহি একটি স্টাফ বাস চৌরাস্তা এলাকার সড়ক ও জনপথ ভবনের সামনে ঢাকা-গাজীপুর সড়কে পার্কিং করা ছিল। রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়। আগুনে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। তবে এতে কেউ আহত হয় নি।
