নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ডাইং কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। নিহত তিনজন হলেন নিটিং শ্রমিক মাজেদুল (৩২), শহীদুল (৩৫) ও ইলেকট্রিক কর্মচারী শওকত হোসেন রুমি (৩০)।
