বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫টা থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপির ডাকা ২৫ ঘন্টার হরতাল শান্তিপূর্ণ ভাবে চলছে।
বুধবার ভোর থেকে শীত উপেক্ষা করে নেতাকর্মীরা ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।
শহরের আর্টগ্যালারী মোড়ে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।
হরতালে দুরপাল্লার ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। নাশকতার আশংকায় গত রাতে শহরের বিভিন্ন মহল্লা থেকে বিএনপির আটজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
সদর থানার ওসি একেএম মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
