গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১২:২২
 
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার স্কয়ার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- সিএনজি চালক আব্দুল করিম (৩৪) ও যাত্রী মোঃ মমিন মিয়া (১২)। আহত আফজাল হোসেনকে (৫৫) মূমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে একটি সিএনজি কালিয়াকৈর থেকে মির্জাপুর যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের স্কয়ার নামক স্থানে পৌঁছালে একটি মালবাহী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল করিম ও মমিন মারা যায়।
গোড়াই হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ মহসিন মিয়া জানিয়েছেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।