কুমিল্লায় গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করে।
জানা যায়, মঙ্গলবার ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকটি ট্রাকের গ্লাস ভাংচুর করে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, এই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো দেড়শ জনসহ ১৭০ জনকে আসামি করে মঙ্গলবার রাত ১২টার দিকে মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছে।
