সিলেটে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি। অবরোধের সমর্থনে বুধবার সকালে শহরের চৌহাট্টা এলাকায় এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার ও অবরোধ চলাকালে সিলেটে বিএনপির মিছিলে ‘পুলিশের বাধার’ প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরে এ হরতাল চলবে।
