সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৪:২৩
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনুকূল চন্দ্র দাস (২২) নামে সরকারী তিতুমীর কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার দিনগত রাত একটার দিকে কামারবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বোটানির ফাইনাল বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, অনুকূলসহ যাত্রীরা একটি লেগুনা ভাড়া করে ঢাকায় যাচ্ছিল। লেগুনাটি কামারবাড়ী নামক স্থানে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।