কাল মানিকগঞ্জে আধাবেলা হরতাল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৬:১৭
খালেদা জিয়াকে অবরুদ্ধ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার মানিকগঞ্জ শহরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপির নেতা-কর্মীরা। বুধবার দুপুরে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোখছেদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র জেলা শহরে এই হরতাল কার্যকর হবে।