বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগরীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে মহানগর বিএনপি।
বুধবার সকাল সোয়া ১০টায় নগরীর দরগা গেইটে মিছিলপূর্ব সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দিকী জানান,পুরো সিলেট জেলায় হরতাল ঘোষণা করতে জেলা বিএনপির সাথে আলোচনা করবে মহানগর বিএনপি।
বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে বের হওয়া মিছিলটি দরগা গেইট থেকে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
