সিরাজদিখানে জামায়াত ইসলামের সেক্রেটারী আটক

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ০০:০৩

সিরাজদিখানে নাশকতার আশঙ্কায় জামায়াতে ইসলামের উপজেলার সেক্রেটারী মো. মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সিরাজদিখান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা সন্তোষ পাড়া গ্রামের বনি আমীরের ছেলে। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।