গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় লুৎফর রহমান লিটু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। লুৎফর রহমান একই উপজেলার হাটবাড়িয়া গ্রামের মৃত বজলার সরদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো. আজিজুল রহমান জানান, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন লুৎফর রহমান। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় কোনো দ্রুতগামী যান তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিগতের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
