ক্রিকেটার রুবেল কারাগারে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৩:৩৪
 
চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মুখ্যনগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত এই আদেশ দেন। 
এর আগে হাইকোর্ট থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার তিনদিন আগেই আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রুবেল। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপী। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে  চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল।