নেইমারের নতুন প্রেম!

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১২:০৩



নতুন বছরে নতুন প্রেমে মজেছেন ব্রাজিলিয়ায় তারকা ফুটবলার নেইমার। সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে স্পেনের ক্রীড়া পত্রিকাগুলোতে। তার চেয়ে ৪ বছরের বড় স্পেনের আইনজীবী এলিজাবেথ মার্টিনেজের প্রেম করছেন বার্সেলোনার এই স্ট্রাইকার।
স্পেনের ক্রীড়া পত্রিকা এল মুন্ড দেপোর্টিভো দাবি করেছে, প্রায় একমাস ধরে নেইমার মার্টিনেজের ডেটিং করছেন।
সম্প্রতি নেইমার টুইটারে ২৬ বছর বয়সী মার্টিনেজের আবেদনময়ী দুটি ছবি শেয়ার করেন। এরপর থেকেই নেইমারের নতুন প্রেমে মজার বিষয়টি নিয়ে গুঞ্জন ওঠে।