ত্রিশালে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৩:৩২
 
 
ময়মনসিংহের ত্রিশালে রাগামারা বাজারের মার্কেট ও বাসায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।
জানা যায়, সকালে আব্দুর রশীদ মার্কেটের জাহাঙ্গীর ইলেক্টনিক্স দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে আব্দুর রশীদের বাসাসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভালুকার ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।