আমার ছেলে এক দিন ভারতীয় দলের নেতৃত্ব দেবে: যুবরাজের বাবা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৭:০৫
 
 
তার ছেলে ২০১১ বিশ্বকাপের নায়ক আগামী মাসের মেগা ইভেন্টের ভারতীয় দলে সুযোগ পাননি। তবে ক্রিকেটার থেকে অভিনেতা হওয়া যোগরাজ সিং বলেছেন, এ কারণে যুবরাজ সিংয়ের ক্রিকেট স্পৃহায় কোনো প্রভাব পড়বে না। কেননা সে তুষারের মতো মিলিয়ে যাওয়ার নয়। খুব শিগগিরই যুবরাজ আবারো ঘুরে দাঁড়াবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস তার।
 
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফারফরর্ম করা সত্বেও ২০১৫ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি যুবরাজ সিং। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সাবেক ক্রিকেটার যোগরাজ বলেন, ‘যুবরাজ তুষারের মত মিলিয়ে যাওয়ার মতো কেউ নয়, আমি এভাবেই তাকে গড়ে তুলেছি। সে কঠিন মানসিকতার অধিকারী, সে জানে তার পথে যে কোনো সময়ই ঝড় আসতে পারে। অনেক চড়াই-উতড়াই পেরিয়ে সে এসেছে। সে আরো এগিয়ে যাবে এবং খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে।’
 
যোগরাজ বলেন, ‘তার ছেলের মধ্যে সব সময়ই হাই স্পিরিট থাকে। যত কঠিন অবস্থাই আসুক কোনো সমস্যা নেই, সে মোকাবেলা করার জন্য প্রস্তুত।
 
তিনি বলেন, ‘ওহ! কোনো দুশ্চিন্তা করো না, বাবা, আমি চন্ডিগড়ে ফিরছি এবং খুব শিগগিরই অনুশীলন শুরু করবো- আজ সকালে যুবরাজ আমাকে এমন কথাই বলেছে।’
 

‘কোন কোন ব্যক্তি আমার উন্নতি দেখতে না চাওয়ার কারণে’ তার নিজের ক্রিকেট জীবন এগুতে না পারার কথা স্মরণ করেন যোগরাজ। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যে কারণে যুবরাজকে দলে রাখা হয়নি এবং তার অতীত ও সাম্প্রতিক অবদানও অবজ্ঞা করা হয়েছে এমনটা মনে করছেন কিনা - প্রশ্নের জবাবে যোগরাজ বলেন, ‘সবশেষে সৃষ্টি কর্তার আদালতের বিচার আছে। এমনকি অনেক শক্তিশালী শাসক যারা মিথ্যা অহংকার করেন, একদিন তাদেরও ভাগারে যেতে হয়।’