জাবি সমাবর্তনের তারিখ পরিবর্তন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৮:০১
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫ম সমাবর্তন ৩১ জানুয়ারির পরিবর্তে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 
জাবি’র উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৫ ফেব্রুয়ারি উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর জাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির ৫ম সমাবর্তন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
চতুর্থ সমাবর্তনের পর থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সকল শিক্ষার্থী স্নাতক সম্মান, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তারা ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। 
রেজিস্ট্রার ভবনে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জম দেয়া যাবে।