সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’র দুই জন নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ছয়টায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মরা পশুর ফরেস্ট ক্যাম্পের পূর্ব পাশের সীমানার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ ‘দারোগা বাহিনী’ নামে পরিচিত ডাকাতদলের বর্তমান প্রধান সগীর হাওলাদার ও অন্য একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এর আগে গত ১১ নভেম্বর সুন্দরবনে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ওই বাহিনীর প্রধান এনামুল হাওলাদার নিহত হন। তারপর থেকে সগীর বাহিনীটির নেতৃত্ব দিচ্ছিলেন।
