সুজানগরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৩:৪০



পাবনার সুজানগরে অগ্নিদগ্ধ হয়ে বাসার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়ুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিজত বাসার ঐ গ্রামের রমজান আলীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, সকালে বাড়ির পাশে আগুন পোহানোর সময় আগুন প্রথমে তার সোয়েটারে এবং পরে গায়ে লেগে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।