বিশ্ব ইজতেমার যোগদানের দাওয়াত নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলায় তাবলিগ জামায়াত ও সিরাজ পীরের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনাকে কেন্দ্র করে তাবলিগ জামায়াত অনুসারীদের প্রায় পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে তাবলিগ বিরোধী পীরের ভক্তরা।
স্থানীয়রা জানান, বিশ্ব ইজতেমায় যোগদানের দাওয়াত নিয়ে উপজেলার কোম্পানীগঞ্জের তাবলিগ জামায়াত মুয়াল্লিম কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আল আমিন, সোহেল মিয়া সহ ২০ জনের একটি প্রতিনিধি দল চাপিতলা গ্রামে গেলে ওই গ্রামের তাবলিগ বিরোধী পীর সিরাজুল ইসলামের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাবলিগ জামায়াতের নেতৃবৃন্দকে ব্যাপক মারধর করে আটকে রেখে তাদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় তাবলিগ জামায়াতের ২০ জনকে গুরতর আহত হন। তাবলিগ জামায়াতের স্বজনরা এ খবর জানতে পেরে কোম্পানীগঞ্জ বাজারে চাপিতলা গ্রামের ওই পীরের অনুসারীদের ৭/৮ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
