‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত বাংলাদেশ’

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৯:৩৬
 
সম্মেলনের অন্য আরেকটি কর্ম-অধিবেশনে অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এবং তাঁর উন্নয়ন দর্শন বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নয়নের বিচারে মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত। সেই সঙ্গে ধনী-দরিদ্রের বৈষম্যও থাকত না। উন্নয়নের অর্থনীতি ও রাজনীতি শীর্ষক শুক্রবারের এ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।
ড. আবুল বারকাত বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতো ৬ হাজার ৬১ ডলার যা বর্তমানে মালয়েশিয়ার ৫ হাজার ৩৪৫ ডলার।
ধনী-দরিদ্রের বৈষম্য কমার ব্যাখ্যায় তিনি বলেন, বর্তমানে দেশে উচ্চবিত্ত রয়েছেন মোট জনসংখ্যার ২ দশমিক ৭ শতাংশ। কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ হার হতো মাত্র দশমিক শূন্য (০.০৭%) শতাংশ। বর্তমানে প্রায় ৬৬ শতাংশ বহুমুখী দরিদ্র কমে হতো মাত্র দশমিক ৭ শতাংশে। এছাড়া মধ্যবিত্তের হার বিদ্যমান ৩১ শতাংশ থেকে বেড়ে দাঁড়াত ৯৯ দশমিক ৩ শতাংশে। এর মধ্যে উচ্চ-মধ্যবিত্ত ও মধ্য-মধ্যবিত্ত হতো ৮৫ শতাংশ।
এ সময় বেশ কয়েকজন অর্থনীতিবিদ বিভিন্ন বিষয়ের উপর তাদের গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন।