শুক্রবার রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ ৫ ব্যক্তিকে আটক করেছে। এরা হলো ইয়াবা বিক্রেতা ভাঙ্গুড়া পৌরসভার রেল চত্তরের হাজী মোরশেদ আলীর পুত্র মাসুদ রানা, হিরোইন বিক্রেতা উত্তর সারুটিয়া গ্রামের এরশাদ আলীর পুত্র রহমত আলী ও আব্দুল হাই এর পুত্র লিটন, সারুটিয়া ওয়াপদা বাঁধ পাড়ার মুন্নাফ আলীর পুত্র তাইজুল ইসলাম। রানা আহমেদ নামের অপর এক মাদক বিক্রেতাকে পুলিশ গাঁজাসহ আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটে মোঃ শামছুল আলমের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তারে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। রানা পৌরসভার রেল পাড়ার বাবলু সাহার পুত্র। ওসি আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
