জয়পুরহাটে ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ০১:১৪

জয়পুরহাটের বাইপাস রাস্তায় একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার জানান, শুক্রবার রাত ৮টায় জয়পুরহাট পাকারমাথা-বটতলী রাস্তার দাদরা নামক স্থানে একটি ট্রাকে দৃর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। ট্রাকটির সামনের অংশ আংশিক পুড়ে যায় আগুনে।