কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৫টা ২ মিনিটি নাঙ্গলকোট স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বেতাগাঁও নামক স্থানে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল।
রেলওয়ে সূত্র জানিয়েছে, অবরোধকারীরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে।
নাঙ্গলকোট স্টেশনরে সহকারী স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
