রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো স্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। খোলোয়াড়দের চুলের স্টাইলের ওপর নির্ভর করে গোল ডট কম জরিপের মাধ্যমে এই পুরস্কার দিয়ে থাকে।
পাঠকদের ভোটে ক্রিস্টিয়ানো রোনালদো ৩২.৭ ভোট পেয়েছেন। রোনালদোর পরেই রয়েছেন জুভেন্টাসের মিডফিল্ডার আন্দ্রে পিরলো। তার ভোটের পরিমাণ ৯.৪ শতাংশ। অন্যদিকে ৭.৯ শতাংশ ভোট পেয়ে বার্সেলোনা ও ব্রাজিল তারকা নেইমার হয়েছেন তৃতীয়।
আন্তর্জাতিক হেয়ার স্টাইলিস্ট ড্যানিয়েল জনসন ২০জন ফুটবলারের তালিকা তৈরি করেন। তিনি নিজেও অনেক ফুটবলারের হেয়ার স্টাইল করেছেন। এদের মধ্যে লিভারপুলের মারিও বালোতেল্লি ও রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলও রয়েছেন।
২০১৪ সালেল স্যালন ডি’অর নির্বাচনে ৩৭ হাজার ৪৫৮ জন ভোট প্রদান করেছেন। সূত্র: গোল ডট কম।
