রাজধানীর ফকিরাপুলে একটি ট্রাকের ধাক্কায় পুলিশবাহী একটি বাসের দুই নারী পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন পুলিশ সদস্য। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,আকলিমা বেগম ও মনিরা। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে ৩০-৩২ নারী পুলিশ ছিলেন।
জানা গেছে, অবরোধে রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের জন্য রাজারবাগ পুলিশ লাইনস থেকে নারী পুলিশ সদস্যদের নিয়ে ভোরে একটি বাস বের হয়। বাসটি ফকিরাপুল মোড়ে গেলেই মতিঝিল থেকে কাকরাইলের দিকে চলন্ত একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আকলিমার মৃত্যু হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মনিরার মৃত্যু হয়।
