রাজধানীর অদূরে শিল্পনগরী আশুলিয়ায় ডেইরি গেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে আশুলিয়ায় ডেইরি গেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আশলিয়া এলাকার বাস ড্রাইভার ও হেলপারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
