সাতক্ষীরা শহরের অদূরে লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে (র্যাব-৬) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। তবে এ ঘটনায় র্যাব কাউকে আটক করতে সক্ষম হয়নি। শনিবার গভীর রাতে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, রাত ১২ টার দিকে লাবসা পলিটেকনিক এলাকায় নিয়মিত টহলে যায় র্যাব সদস্যরা। এ সময় বড় ধরনের নাশকতার পরিকল্পনায় পলিটেকনিক মোড়ে অবস্থান নেয়া অবরোধকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পেট্রোল বোমাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় র্যাব বোমাগুলো উদ্ধার করে।
