মাত্র ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েও পরাজয়ের স্বাদ পেল পিএসজি। বাস্তিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার বাস্তিয়ার মাঠে ২০ মিনিটের মধ্যে লুকাস মাওরা ও আদ্রিয়ানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ৩২ ও ৪৫তম মিনিটের দুই গোলে প্রথমার্ধেই স্কোরলাইন ২-২ করে ফেলে বাস্তিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
