পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৯:২৮


 পেরুতে দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। শনিবার রাতে পুলিশ ও গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে একথা জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার পেরুর দক্ষিণাঞ্চলীয় কাসকোর একটি পর্বত থেকে শনিবার একটি বাস ১০০মিটার নিচে পড়ে গেলে ২৩ জন নিহত হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, বিকেল বেলা এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে থাকায় এবং রাস্তাটি সরু হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। রাস্তাটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা দুর্ঘটনার অন্যতম কারণ।
পুলিশ জানায়, ২০১৪ সালের প্রথম ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় ১৪০৬ জন প্রাণ হারায়।
২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় দেশটিতে ৩ হাজার ৫৯০ জনের মৃত্যু হয়।- এএফপি