সোমবার ফেনীতে ২০ দলীয় জোটের হরতাল

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ২১:৩৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে ফেনী জেলায় ২০ দলীয় জোট সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। অপরদিকে ফুলগাজীতে তৃণমূল উপজেলা বিএনপিও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের এ ঘোষণা দেয়।
অপরদিকে ফেনীর ফুলগাজী উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তৃণমূল উপজেলা বিএনপি।
রবিবার বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তৃণমূল উপজেলা বিএনপি নেতা ও উপজেলা জাসাস সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপ এ ঘোষণা দেন।