সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনীর প্রধান নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৩:১৬
 
 
সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমীর হোসেন ওরফে রাঙ্গা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে পাইকগাছা উপজেলার কুমখালি নামক স্থানে এই ঘটনা ঘটে। রাঙ্গা খুলনার রূপসা উপজেলার আলাইপুর গ্রামের শফি উদ্দিন সরদারের ছেলেএ তিনি বনদস্যু রাঙা বাহিনী প্রধান বলে জানিয়েছে পুলিশ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, রাঙ্গাকে রবিবার দুপুর তিনটার দিকে তার শ্বশুরবাড়ি পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাঙ্গা জানায় তার বাহিনীর কাছে বিপুল পরিমাণ গোলা বারুদ রয়েছে। রাঙ্গার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে তাকে নিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য সুন্দরবনে অভিযানে যায় পুলিশ। সুন্দরবনের কুমখালী নামক স্থানে পৌঁছালে রাঙ্গার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে ল্য করে গুলি ছোড়ে। আত্মরার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুইপরে গুলি বিনিময় চলাকালে রাঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিতে আহত হয়। একপর্যায়ে দস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ রাঙ্গাকে উদ্ধার করা হয়। তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি বন্দুক, একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড বন্দুকের গুলি, সাত রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি ছোরা, একটি দা ও একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।
রাঙ্গার বিরুদ্ধে পাইকগাছা, দাকোপ, মংলা, রূপসাসহ বিভিন্ন থানায় অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ অর্ধডজনের বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।