বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানকে আটকের প্রতিবাদে মঙ্গলবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শাহজাহানের আটকের খবরে বিএনপি ও ২০ দলের কর্মীরা জেলা শহর মাইজদীর মফিজপ্লাজার সামনে একটি ইজিবাইক পুড়িয়ে দেয় ও বিভিন্ন স্থানে কয়েটি সিএনজি, ট্রাক এবং মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় শহরের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। শহরের সোনাপুরে বিএনপি’র কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ এসময় দুই জনকে আটক করে। পিকেটিং করার সময় মাইজদী বাজার এলাকায় থেকে পুলিশ আরো দুই পিকেটারকে আটক করে।
চারজনকে আটকের বিষয় নিশ্চিত করেছেন সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।
