ফেনীতে জামায়াতে নেতা গ্রেফতার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৬:৩১
 
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির একেএম সামছু উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বারাহিপুরস্থ কোর্ট আঙিনা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব মোর্শেদ জানান, জেলা জামায়াতে ইসলামীর আমির একে এম সামসুদ্দিনকে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়।