ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিমসহ বিএনপির ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাংচুরের মামলা করেছে পুলিশ। ঘাটাইল থানার পুলিশের এসআই রজব আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম খান, প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিকী, পৌর বিএনপির সাংগাঠনিক শামীম সরকার , উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক আরিফ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী , কলেজ ছাত্র দলের আহবায়ক আফজাল হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গ সংগঠনের ৮৯ জন নেতাকর্মীর নাম রয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এই ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে আটক করা হয়েছে । বাকিৎ আসামীদের আটকের চেষ্টা চলছে।
রবিবার দুপুরে অবরোধের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিলে ফাঁকা গুলি চালায় পুলিশ। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা উপজেলার ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা উপজেলার কলেজমোড়, বীরঘাটাইল, গুনগ্রাম, বানিয়াপড়া, পোড়াবাড়ি, কুশারিয়াসহ বিভিন্ন এলাকায় অবরোধ সৃষ্টি করে ১৫/২০ টি গাড়ি ভাংচুর করে।
