অবশেষে নাপোলির মাঠে জয় পেল জুভেন্টাস

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৭:৪০
 
২০০০ সাল ১৫ বছরের মধ্যে নাপোলির মাঠে প্রথমবারের মতো জয় পেয়েছে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাস। ৩-১ গোলের ব্যবধানে নাপোলিকে হারিয়েছে তারা।
 
রবিবার অনুষ্ঠিত খেলার ২৯তম মিনিটে ফরাসি মিডফিল্ডার পল পগবার অসাধারণ এক ভলিতে এগিয়ে যায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে নাপোলি। কিন্তু তাদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৯তম মিনিটে জুভেন্টাসকে আবারও এগিয়ে দেন মার্তিন কাসেরেস। ৯০তম মিনিটে ব্যবধান ৩-১ করেন আর্তুরো ভিদাল।
 

১৮তম রাউন্ড শেষে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৪৩। ৪০ পয়েন্ট নিয়ে রোমা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা লািসওর পয়েন্ট ৩১। আর ৩০ পয়েন্ট নিয়ে নাপোলি আছে চতুর্থ স্থানে।