ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ২১:১৩
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার যুগিহাট এলাকায় ছোট হাতে বড় ভাই খুন হয়েছেন। পুলিশ খুনিকে আটক করেছে। সোমবার সন্ধ্যা ৬টায় যুগিহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা, উপজেলার যুগিহাট এলাকায় আব্দুল গফুরের সম্পত্তি নিয়ে দুই সন্তানের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাধ চলছিল । সোমবার সন্ধ্যায় আবার ঝগড়া সৃষ্টি হলে ছোট ছেলে জিয়ার সাথে বড় ভাই এনামুলের হাতাহাতি হয়। এক পর্যায়ে জিয়া একটি ধারালো ছুরি দিয়ে এনামুলকে আঘাত করে। এনামুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
 
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুনিকে আটক করা হয়েছে।