কালিয়াকৈরে ইজতেমা ফেরত মুসুল্লিদের বাসে হামলা, আহত ৫

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ২১:৫৫
 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায়  দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে বিশ্ব ইজতেমা ফেরত মুসুল্লিদের বহনকারী  বাসসহ প্রায় ২০টি যানবাহন ভাংচুর করেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখোশ পড়া ২৫/২৬জনের এক দল দুর্বৃত্ত লাঠি হাতে নিয়ে বিভিন্ন যানবাহনে হামলা চালায়। 
প্রত্যেক্ষদর্শীরা জানান, বিশ্ব ইজতেমা থেকে সিরাজগঞ্জগামী ৬টি বাস থামিয়ে মুসুল্লিরা চন্দ্রা জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে ঢুকে।  মাগরিবের নামাজের পর পরই ২৫/২৬ জনের একদল দুর্বৃত্ত লাঠিশোটা নিয়ে হামলা চালিয়ে বিশ্ব ইজতেমা  ফেরত মুসুল্লি বহনকারী বাসসহ কমপক্ষে ২০টি যানবাহন ভাংচুর করে।  এতে পাঁচ মুসুল্লি আহত হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
 কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বেশ কিছু যানবাহন ভাংচুর করেছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।