জয়পুরহাটে ২০ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দল।
কয়েকদিনের অবরোধে গাড়ী ভাংচুর ও গাড়ীতে আগুন দেওয়ার ঘটনায় ২০ দলের স্থানীয় নেতাকর্মীর নামে মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার দুপরে মিছিল শেষে পাচুঁর মোড়ে এক সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোজাহার আলী প্রধান এই হরতালের ঘোষনা দেন।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপি নেতা ফজলুর রহমান,গোলজার হোসেন, ওবাইদুর রহমান সুইট সহ অন্যান্য নেতৃবৃন্দ।
